মালদা

হাট থেকে ফেরার পথে পিকাপ ভ্যানের ধাক্কায় মৃত ১, আহত ১, রায়গঞ্জ থানার খরিগোপালপুর এলাকার ঘটনা

হাট থেকে ফেরার পথে পিকাপ ভ্যানের ধাক্কায় মৃত এক আহত এক। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার খরিগোপালপুর ৩৪নম্বর জাতীয় সড়কে। মৃত ব্যাক্তির নাম আলীম মহন্মদ(৭০)। আহত তোয়ম আলী মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন।  

        জানা গিয়েছে, এদিন হাট সেরে ৩৪নম্বর জাতীয় সড়ক দিয়ে পায়ে হেঁটে বাড়ি ফিরছিল। সেই সময় পেছন থেকে দ্রুত গতিতে ছুটে আসা একটি পিকাপ ভ্যান তাদের ধাক্কা মরলে দুইজনে গুরুত্বর আহত হয়। তাদের অবস্থা খারাপ থাকায় আহতদের মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসক আলীম মহন্মদকে মৃত বলে ঘোষনা করে। অপরজন চিকিৎসাধীন মালদা মেডিক্যালে। ঘাতক গাড়ি ও চালকের খোঁজে তদন্তে পুলিশ।