আপ আনান্দ বিহার এক্সপ্রেসের সংরক্ষিত কামড়া থেকে ব্যাগ ভর্তি কচ্ছপ উদ্ধার। যদিও এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি। আর পি এফ সুত্রে জানা গিয়েছে, আজ সকালে ট্রেনটি মালদা টাউন স্টেশনে আসলে প্রতিদিনের মত ট্রেনে তল্লাশী শুরু করে মালদা স্টেশনে কর্মরত আর পি এফ ও রেলের গোয়েন্দা শাখা। সেই সময় ওই ট্রেনের সংরক্ষিত এস ৫ কামড়ার সিটের নিচে দুটি ব্যাগ উদ্ধার হয়। তা খুলতেই সেখান থেকে প্রচুর কচ্ছপ উদ্ধার হয়। যদিও এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি। তবে অনুমান ভারত-বাংলাদেশ সীমান্তে এই সমস্ত কচ্ছপ নিয়ে যাওয়াই ছিল তাদের উদ্দেশ্য। ঘটনার তদন্ত শুরু করেছে রেল পুলিশ।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/-Y6duMxTBFQ
মালদা