উত্তরদিনাজপুর

সময় মতো খোলেনা কৃষি বিভাগের কার্যালয়,অফিসে এসে অপেক্ষা করতে হয় অভিযোগ এলাকাবাসীদের

সরকারি ভাবে সমস্ত সরকারি অফিসের কর্মীদের জন্য একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করা হয়েছে। কিন্তু বেশীর ভাগ সময় দেখা যাচ্ছে অনেক সরকারি কর্ম সংস্থায় টা পালন করা হচ্ছে না। যে যার মতো সময়ে অফিসে আসছেন।এমনই কিছু দৃশ্য এদিন দেখা গেল উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জে শুক্রবার সকালে।অফিস খোলার সময় ১০.১২ মিনিট পেরিয়ে গেলেও খুলেনি কৃষি বিভাগের কার্যালয়।এরপর অফিস খুলেও কার্যালয় খোলার সময় দেখা মিলেনি একটি কর্মীর।  ১০.২০ র পরে আসা শুরু করে কর্মীরা।  এই ভাবে ১০.৩০ এর পরে আসেন সহ কৃষি আধিকারি গোপাল চন্দ্র ঘোষ মহাশয়। প্রতি নিহতে কৃষি সমস্যা নিয়ে আসা এলাকার মানুষের অভিযোগ কৃষি বিভাগের সহ অফিসের কর্মীরা সঠিক সময়ে আসেন না। 

            কৃষক ভোলা ভট্টাচার্য জানায় কৃষি দফতরে কাজে এসে ছিলাম কিন্তু এসে দেখি একজন কর্মী সময় মত আসেনি এখন সময় ১.৩০। তাই অপেক্ষা করছেন। কৃষক আক্তার হুসেন জাজান আমি এডিও অফিসে এসেছি নিজের কিছু কাজ নিয়ে। কিন্তু এখন ১১.৪৫ বাজে এসে দেখি স্টাফ নেয় কোন কর্মী সঠিক সময়ে আসে না।

            সহ কৃষি আধিকারি গোপাল চন্দ্র ঘোষ জানান আজকে দেরি হয়েছে। যারা অফিস খুলবেন তার একটু সমস্যা হয়েছিল তাই অফিস ঘর খুলতে তার দেরি হয়ে যায়। অফিসে মোট আটজন স্টাফ। তার মধ্যে তিনজন মালদায় ট্রেনিং এর জন্য গিয়েছে আর বাকি ছয়জনের মধ্যে বেশীর ভাগ কর্মীরা বাইরে কাজ করেন। দুইজন আত্মা প্রকল্প কর্মী ও একজন কেজুয়াল স্টাফ আছেন। তিনি জানান তাকে শুধু অফিসে বসে কাজ করতে হয় না। অফিসের বাইরেও মাঝে মধ্যে যেতে হয় যেমন আজ তিনি ব্যাঙ্কে গিয়েছিলেন। তবে আগামী দিনে যেন অফিস কর্মীরা ঠিক সময় মতো অফিসে আসেন তার দিকে নজর দেওয়া হবে।