মালদা

সারা দেশের পাশাপাশি এদিন জেলার বিভিন্ন জায়জায় পলন করা হল শিক্ষক দিবস

বন্যার কারনে এখনও জেলার বহু অংশ জলমগ্ন। ফলে স্কুল, কলেজ ও বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়ে বানভাসি মানুষরা। তাই জেলার বহু শিক্ষা প্রতিষ্ঠানে এবার তেমন ভাবে শিক্ষক দিবস পালন করা হয়নি। কারণ জেলার বেশিরভাগ বিদ্যালয়ে আশ্রয় নিয়েছেন বানভাসি মানুষরা। আজ পুরাতন মালদার শুধুমাত্র আলহাদমুনি বালিকা বিদ্যালয়ে ছাত্রীরা শিক্ষক দিবস পালন করে। ডাঃ সর্বপল্লী রাধাকৃষ্ণানের স্মৃতি চারন করে তাঁকে শ্রদ্ধা জানিয়ে, বিদ্যালয়ের শিক্ষিকাদের উপহার দিয়ে এবং নাচ গানের মধ্যে দিয়ে দিনটি পালন করে।

            পাশাপাশি এদিন মালদার বামনগোলা ব্লকের পাকুয়াহাট বিএড কলেজে সারম্ভে পালিত হল শিক্ষক দিবস। কলেজের ছাত্র ছাত্রীরা নাচ, গান, আবৃতি, নাটক পরিবেশন করেন। ডাঃ সর্বপল্লী রাধাকৃষ্ণানের প্রতিকৃতিকে মাল্যদান ও প্রদীপ প্রজ্বলন এর মাধ্যমে সূচনা হয় অনুষ্ঠানের। আজ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি অরুন কান্তি বালা।