মালদার কালিয়াচক থেকে আবার উদ্ধার হল বেআইনি ফেন্সিডিল। চোরাপথে বাংলাদেশে ফেন্সিডিল পাচার করার সময় সীমান্তরক্ষী বাহিনীরা চৌরিঅনন্ত বিওপির ২৪ নম্বর ব্যাটালিয়ানের জাওয়ানেরা উদ্ধার করল প্রায় ৬৮০ বোতল বেআইনি ফেন্সিডিল। পাচারকারীরা পতালক।
জানা যায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার ভোররাতেও কালিয়াচক থানার অন্তর্গত ভারত-বাংলাদেশ সীমান্তে পাহারত অবস্থায় ছিল চৌরিঅনন্ত বিওপির ২৪ নম্বর ব্যাটালিয়ানের জাওয়ানেরা। ঠিক সেই সময় বি.এস.এফ দের চোখে ধুলো দিয়ে বাংলাদেশে পাচার করা হচ্ছিল বেআইনি ফেন্সিডিল। কিন্তু ঘটনাটি বি.এস.এফ জাওয়ানদের নজরে আসতেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় পাচারকারীরা। পরে তাদের ফেলে যাওয়া বস্তা উদ্ধার করা হয়। সেই বস্তা থেকে ৬৮০ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়। যার বাজার মূল্য লক্ষাধিক টাকা। আজ সকালে উদ্ধার হওয়া ফেন্সিডিলগুলি বি.এস.এফ জাওয়ানেরা কালিয়াচক থানার পুলিশের হাতে তুলে দেয় বলে জানা গিয়েছে।