কাজ থেকে বাড়ি ফেরার পথে ট্রাক্টর পাল্টি হয়ে চাপা পরে মৃত্যু হল এক ব্যাক্তির। ঘটনাটি ঘটেছে সোমবার গাজোলের কুন্ডুসড়ি শ্মশান ব্রিজ সংলগ্ন এলাকায়।মৃত ব্যাক্তির নাম বিশ্বজিৎ সিকদার(৩৩), বাড়ি গাজোলের ২ নম্বর রানীগঞ্জের ওলতর ফরেস্ট এলাকায়। জানা যায় মৃত বিশ্বজিৎ সিকদার পেশায় একজন ট্রাক্টর চালক। এদিন জমি চাষ করে সে গাজোলের কুন্ডেসড়ি শ্মশান ব্রিজ এলাকা থেকে বাড়ি ফিরছিল সে সময় রাস্তায় জমে থাকা বৃষ্টির জল ও কাদা দিয়ে গাড়িটি নিয়ে আসার সময় ট্রাক্টরটি নিয়ন্ত্রন হাড়িয়ে আচমকা পাল্টি হয়ে যায়। আর সে ওই ট্রাক্টরের নিচে চাপা পরে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। স্থানীয় বেশ কয়েকজন তাকে উদ্ধার করে গাজোল গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। আজ তার মৃতদেহ ময়না তদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায় পুলিশ।
মালদা