মালদা

২০০৯-১০ সালের প্রথমিক শিক্ষক নিয়োগের দাবিতে প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানকে ডেপুটেশন প্রদান জেলা কংগ্রেসের

২০০৯-১০ সালের প্রথমিক শিক্ষক নিয়োগের জন্য আদালত থেকে নির্দেশ পাওয়ার পরেও শিক্ষক নিয়োগ করা হয়নি। যেন তাদের অবিলম্বে নিয়োগ করা হয় এই দাবি নিয়ে চাকুরি প্রার্থীদের নিয়ে শহরে বিক্ষোভ মিছিল করে প্রথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানকে ডেপুটেশন দিল জেলা কংগ্রেস।আজ এই মিছিলে উপস্থিত ছিলেন কংগ্রেসের বিধায়ক বিধায়িকা,চাকুরি প্রার্থীরা। 

    কাউন্সিলার নন্দু তেওয়ারি জানান, ২০০৯-১০ সালের প্রথমিক শিক্ষক নিয়োগের কথা আদালত থেকে জারি করা হলেও এখন পর্যন্ত সেই বিষয়ে কোন কাজ শুরু হয়নি।করা হয়নি শিক্ষক নিয়োগ। তাই অবিলম্বে যেন শিক্ষক নিয়োগ করা হয় সেই দাবিতে আজ তারা পথে নেমেছেন। জেলা কংগ্রেসের পক্ষ থেকে একটি মিছিল বের করা হয়েছে। এতে কংগ্রেসের বিধায়ক বিধায়িকা, চাকুরি প্রার্থী সকলেই অংশ গ্রহন করে। গোটা শহর পরিক্রমা করে প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানকে আশিস কুণ্ডু কে তারা আজ ডেপুটেশন দেন।

    বিধায়িকা সাবিনা ইয়াসমিন জানান, আজ তারা সাংসদ মৌসম নুরের নেতৃত্বে এবং জেলা কংগ্রেসের উদ্যোগে এই ডেপুটেশন কর্মসূচী করছি। তাদের একটা উদ্দেশ্যে ২০০৯-১০ সালের যে প্যানেল সেই প্যানেল অনুযায়ী এবং আদালতের নির্দেশ অনুযায়ী যত তাড়াতাড়ি সম্ভব শিক্ষক নিয়োগ করা হোক। এর আগেও এক বার সময় দেওয়া হয়েছিল কিন্তু কোন কাজ হয়নি। তাই যতক্ষণ পর্যন্ত প্রথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান কোন সদ উত্তর দিচ্ছেন তত ক্ষণ পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান।

    প্রথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান আশিস কুণ্ডু আশিস কুণ্ডু জানান, কংগ্রেস পার্টির পক্ষ থেকে বিধায়কগণ এসেছিলেন তারা ২০০৯-১০ সালের প্রথমিক শিক্ষক নিয়োগের ব্যাপারে একটি ডেপুটেশন তাকে দিয়েছেন। যে ডেপুটেশনটি তারা দিয়েছেন তা যথাযোগ্য জায়গায় পাঠানো হবে। যতক্ষণ পর্যন্ত কোর্ট ফাইনাল সিদ্ধান্ত জানাচ্ছেন তত ক্ষণ পর্যন্ত কিছু করার নাই বলে তিনি জানান।     
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/4m9IlNSZjhM