মালদা

গাজোলের কৃষ্টপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিঃ নির্বাচনে শুরু হয়েছে নমিনেশন ফাইল জমা করার প্রক্রিয়া

গাজোলের রানীগঞ্জ ২ নং গ্রাম পঞ্চায়েতের কৃষ্টপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিঃ নির্বাচন ২৫ জুন। তাই নির্বাচনের জন্য চলছে নমিনেশন ফাইল জমা দেওয়া। আজ গাজোল ৮ জেলা বিজেপির পক্ষ থেকে নমিনেশন ফাইল করা হয়। প্রথমে তারা এক বিজেপি কর্মীর বাড়িতে একই হয়। এরপর বিজেপি কর্মী ও প্রার্থীদের নিয়ে মিছিল করে কৃষ্টপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিঃ যান। সেখানে ম্যানেজারের কাছে প্রার্থীরা নমিনেশন ফাইল করেন। উপস্থিত ছিলেন মালদা জেলা বিজেপির অবজার ভার সুধাংশু সরকার, গাজোল জেলা পরিষদ ৮ এর সভাপতি চিন্ময়ষদেব বর্মণ, সম্পাদক সুজিত সরকার, সম্পাদক শান্তি রায়, বিজেপি কর্মী অনীল রায় প্রমুখ। সুধাংশু সরকার ও চিন্ময়ষদেব বর্মণ বলেন আজ গাজোলের রানীগঞ্জ ২ নং গ্রাম পঞ্চায়েতে এলাকার কৃষ্টপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিঃ বিজেপির পক্ষ থেকে ২৫ জন নির্বাচনের জন্য প্রার্থদের নমিনেশন ফাইল করা হয় ব্যাপক উৎসাহের মধ্য দিয়ে। তারা বলেন খুব শান্তি পূর্ণভাবে নমিনেশন ফাইল জমা করার প্রক্রিয়া সম্পন্ন হয়। আর এই নির্বাচনে তাদের জয় নিশ্চিত।