উত্তরদিনাজপুর

বাসের বেপরোয়া গতির বলি এক সাইকেল আরোহী। আহত চার জন যাত্রী

বাসের বেপরোয়া গতির বলি এক সাইকেল আরোহী, আহত চার। দুর্ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ থানার সোনাবাড়ি এলাকায় ১০ নম্বর রায়গঞ্জ- বালুরঘাট রাজ্যসড়কে। আহতদের রায়গঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাতক বাসটিকে পুলিশ আটক করলেও চালক পলাতক।

 

            মৃতের পরিবার সুত্রে খবর, রায়গঞ্জ থেকে বালুরঘাটগামী একটি বেসরকারি বাস ১০ নম্বর রাজ্যসড়কে অপর একটি বাসকে অভারটেক করে গিয়ে বেপরোয়া গতিতে এসে এক সাইকেল আরোহীকে ধাক্কা মারে। এরপর বাসটি আরও গতি বাড়িয়ে হেমতাবাদ বাসস্ট্যান্ডের কাছে দাঁড়িয়ে থাকা একটি বুলের গাড়ির পেছনে সজোরে ধাক্কা মারে।ঘটনায় গুরুত্বর আহত হন বুলের গারির চার যাত্রী। তাদের হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। এদিকে বাসের ধাক্কায় গুরুত্বর আহত সাইকেল আরোহীকে রায়গঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করার এক ঘন্টা পরেই মৃত্যু হয় তার। মৃত ব্যক্তির নাম সুব্রত বন্দোপাধ্যায়(৩২)।