উত্তরদিনাজপুর

বন্যা পরবর্তী পরিস্থিতিতে আরও সক্রিয় হতে হবে কেন্দ্রীয় ও রাজ্য সরকারকে বললেন সাংসদ সেলিম

ভয়াবহ বন্যার ফলে উত্তরবঙ্গের রাজ্য সড়ক ও জতীয় সড়কের উপর যে ব্রীজ গুলি ক্ষতিগ্রস্থ হয়েছে সে গুলি অবিলম্বে ঠিক করা যায় সে ব্যাপারে কেন্দ্রীয় সরকার ও রাজ্যকে যুদ্ধ কালীন ভিত্তিতে উদ্যোগ নেওয়া দরকার।না হলে আগামী দিনে আরো ভঙ্গকর পরিস্থিতি তৈরি হতে পারে। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের সিপিএমের দলীয় কার্যালয়ে এই কথা জানালেন রায়গঞ্জের সিপিআইএমের সাংসদ মহম্মদ সেলিম।

            তিনি বলেন ভয়াবহ বন্যার ফলে দারুন ভাবে ক্ষতি হয়ে গেছে মালদা  ও দুই দিনাজপুরের রাজ্য সড়ক ও ৩৪ এবং ৩১ নম্বর জাতীয় সড়ক। পাশাপাশি বহু গুরুত্বপূর্ন ব্রীজের অবস্থা বেহাল হয়ে রয়েছে। যেমন রায়গঞ্জের ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর কুলীক নদীর ব্রীজ এবং রায়গঞ্জ-বালুঘাট রাজ্য সড়কের কালিয়াগঞ্জের শ্রীমতি নদীর উপর ব্রীজ। অবিলম্বে কেন্দ্র কি রাজ্য সরকারের এই ব্রীজ গুলি মেরামতির কাজে হাত লাগানো দরকার। এদিকে তিনি জাতীয় সড়কের বেহাল দশা নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়গড়ির সাথে দেখা করেছেন বলে জানা যায়।