মালদা

মদ খাওয়ার প্রতিবাদে স্ত্রীকে হাসুয়া দিয়ে খুপিয়ে খুনের চেষ্টা করল স্বামী, কাটা গেছে স্ত্রীর আঙ্গুল

মদ খাওয়ার প্রতিবাদ করায় স্বামী কেটে নিলো স্ত্রীর আঙ্গুল। ঘটনাটি ঘটেছে মালদার বৈষ্ণবনগর থানার খেজুরিয়া হাট গ্রামে। আহত স্ত্রী সখিনা বিবি(২৪) বর্তমানে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্ত স্বামী শুকরু মোমিন পলাতক। 

 

            জানা গিয়েছে পেশায় শ্রমিক শুকরু মোমিনের সাথে মালদার পাগলা ঘাটের বাসিন্দা সখিনার বিয়ে হয় পাঁচ বছর আগে। তাদের একটি ছেলেও রয়েছে। এরপর থেকে প্রায়ই শুকরু মদপ্য অবস্থায় বাড়িতে ঢুকে স্ত্রীর সঙ্গে বচসা ও মারধর করে। এদিন রাত্রিবেলা বাড়িতে ঢুকে মদের জন্য স্ত্রীর কাছে টাকা চাই। সেই টাকা দিতে অস্বীকার করলে তাদের মধ্যে বচসা চরম আকার নেয়। এরপর তার স্ত্রীকে চেলা কাঠ দিয়ে বেধরক মারধর করে। অভিযোগ সেই সময় ঘরে থাকা ধারাল হাসুয়া দিয়ে স্ত্রীকে কুপিয়ে খুনের চেষ্টা করে।বাধা দিতে গেলে হাতে কোপ পরে যায় এরপর স্ত্রীর বাম হাতের বুড়ো আঙ্গুল কেটে যায়। অল্পের জন্য প্রানে বাঁচে স্ত্রী। তার চিৎকারে স্থানীয় গ্রামবাসীরা আসতেই শুকরু ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আহত সখিনাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। তার হাতে পিঠে ও পেটে আঘাত গুরুত্বর থাকায় মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। ঘটনায় স্বামী শুকরু মোমিনের নামে বৈষ্ণবনগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে আহতর পরিবারের পক্ষ থেকে। অভিযুক্ত স্বামী পলাতক। তদন্তে নেমেছে পুলিশ।