মালদা

আফরাজুলের খুনের প্রতিবাদে কালিয়াচকে মৌনমিছিল কংগ্রেসের

রাজস্থানে মালদার কালিয়াচকের শ্রমিক আফরাজুলকে নৃশংস ভাবে খুনের প্রতিবাদে মঙ্গলবার আফরাজুলের হত্যাকারীদের ফাঁসির দাবিতে পথে নামলো কালিয়াচক ১ এর কংগ্রেস নেতৃত্ব। আজ কংগ্রেসের পক্ষ থেকে গোটা কালিয়াচক জুড়ে এক প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন, দক্ষিণ মালদা কেন্দ্রের সাংসদ আবু হাসেম খান চৌধুরী, উত্তর মালদা সাংস কেন্দ্রের সাংসদ মৌসম নুর, বিধায়িকা সাবিনা ইয়াসমিন এবং বিধায়ক ঈশা খান চৌধুরী সহ অন্যান্য কংগ্রেস কর্মী সমর্থক। 

    জানা যায় আজ কংগ্রেসের পক্ষ থেকে বের করা মৌনমিছিল প্রায় চার কিলোমিটার পায়ে হেটে করা হয়। মিছিল থেকে রাজস্থানে মৃত মালদার শ্রমিকের হত্যাকারীদের ফাঁসির দাবি তলা হয়। জাতি, ধর্ম নির্বিশেষে প্রায় দুই হাজার মানুষ মিছিলে পা মেলান। মিছিল শেষে কালিয়াচক চৌরঙ্গী মোড়ে এক পথসভাও করা হয় এদিন। 
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/OmxvLzBNKEM