উত্তরদিনাজপুর

অভিযান চালাতে গিয়ে চোলাই মদ কারবারিদের হাতে আক্রান্ত পুলিশ

চোলাই মদ অভিযান চালাতে আক্রান্ত আবগারি পুলিশ,করা হল গাড়ি ভাঙচুর। ঘটনা ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার বাবামুহা গ্রামে। চোলাই মদের তল্লাশী চালাতে গিয়ে আক্রান্ত আবগারি দপ্তরের কর্মীরা। আবগারি দপ্তরের কর্মীদের হাতে থাকা লাঠি কেড়ে নিয়ে আবগারি দপ্তরের কর্মীদের মারধোর করা হয়েছে। তাদের গাড়িও ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। ঘটনাটি লিখিত ভাবে রায়গঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছে আবগারি দপ্তর। ঘটনায় কমবেশি আহত ২১ জন। তার মধ্যে বেশি আহত ২ মহিলা সহ ৪ জন।

    জানা গিয়েছে, বার বার ওই এলাকা থেকে অভিযোগ আসছিল পুলিশের কাছে যে ওই এলাকায় চোলাই মদের কারবার হচ্ছে ফলে ওই এলাকার পড়ুয়াদের পরিবেশ নষ্ট হচ্ছে। তাই অভিযোগের ভিক্তিতে এদিন পুলিশ অভিযান চালায়। ২১ জনের দল অভিযান চালাতে গেলে তাদেরই লাঠি কেরে নিয়ে চোলাই বিক্রেতারা আবগারি দপ্তরের কর্মীদের মারধোর করে বলে অভিযোগ। এমনকি তাদের মহিলা কর্মীদেরও মারধোর করা হয়। তাদেরকে বাঁচাতে গিয়ে আহত হন অন্যান্য পুলিশ কর্মীরাও। পরবর্তীতে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে চোলাই বিক্রেতাদের বিরুদ্ধে। আগামী দিনেও এই অভিযান চলবে বলে জানায় জেলা আবগারি আধিকারিক, ডি ই সি অমিতা লেপচা। 
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে  
https://www.youtube.com/embed/xObIqwOWIyk