মালদা

পারিবারিক বিবাদের জেরে ভাইয়ের বউ-এর কান কেটে নিল ভাসুর ও তার স্ত্রী

পারিবারিক বিবাদের জেরে কান কাটা গেল এক গৃহবধূর।ঘটনাটি ঘটেছে মালদা থানার নিমুয়া গ্রামে।ঘটনায় আহত দীপিকা মন্ডল মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

       জানা গেছে, ভাইয়ের বউকে ধারলা অস্ত্র দিয়ে কান কেটে নেওয়ার অভিযোগ উঠল ভাসুর ও তার স্ত্রীর বিরুদ্ধে। নিমুয়া গ্রামের তারা দুই ভাই থাক্ত।প্রায় দিন তাদের মধ্যে যেকোন বিষয় নিয়ে বিবাদ লেগেই ছিল। সেই বিবাদ সোমবার সকালে চরম আকার নেয়। তাদের দুই পরিবারের মধ্যে বচসা শুরু হয়। এরপর ভাসুর মিত্তন মন্ডল ও তার স্ত্রী অঞ্জলী মন্ডল ভাইয়ের বউয়ের ওপর চরাও হয়ে মারধর শুরু করে এবং ধারালো অস্ত্র দিয়ে ডান কানে কেটে দেয়। বচসা চলাকালীন স্বামী পরেশ বাড়িতে ছিলেন না। এরপর দীপিকার চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসতেই অভিযুক্ত ভাসুর ও তার স্ত্রী পালিয়ে যায়। খবর পেয়ে স্বামী বাড়িতে এসে প্রতিবেশীদের সহযোগিতায় স্ত্রীকে উদ্ধার করে মালদা মেডিক্যালে নিয়ে আসে। ভাসুর মিত্তন মন্ডল ও অঞ্জলী মন্ডলের নামে মালদা থানায় অভিযোগ দায়ের করেছে। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক। তদন্তে নেমেছে মালদা থানার পুলিশ।