উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে লড়ির ধাক্কায় গুরুতর আহত এক মহিলা সাইকেল আরোহী। দুর্ঘটনাটি ঘটেছে রায়গঞ্জে কুলিক ব্রিজের ওপর। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রায়গঞ্জ জেলা হাসপাতালে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, আহত ওই মহিলার নাম লক্ষ্মী যাদব। বাড়ি ভট্টদিঘী এলাকায়। আজ সকালে ওই মহিলা সাইকেল নিয়ে কাজে যাচ্ছিলেন রায়গঞ্জের দিকে। সে সময় রায়গঞ্জ মুখী একটি লড়ি পেছন থেকে ধাক্কা মারলে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে তরিঘরি রায়গঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যায়। পথ নিরাপত্তার দাবীতে দীর্ঘসময় ধরে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে স্থানীয়রা। তাদের দাবী, একের পর এক একই জায়গায় দুর্ঘটনা ঘটে চলছে। প্রশাসন নির্বিকার। অবরোধের ফলে ব্যপক যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশি হস্তক্ষেপে অবরোধ উঠে যায়। তবে আহত মহিলা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে রায়গঞ্জ জেলা হাসপাতালে। ঘাতক লড়িকে আটক করেছে রায়গঞ্জ থানার পুলিশ।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/14-aqLyVIE4
উত্তরদিনাজপুর