আবার ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে উদ্ধার জালনোট। এদিন মালদার কালিয়াচকের চৌরি অনন্তপুর বিওপির ২৪ নম্বর ব্যাটালিয়ানের বিএসএফ জাওয়ানেরা সীমান্তে কর্মরত ছিলেন। সেই সময় প্লাস্টিকে মোড়া একটি প্যাকেট উদ্ধার করে জাওয়ানেরা। জানা যায়, সেই প্যাকেট থেকে ৫ লক্ষ ২০ হাজার টাকার জালনোট উদ্ধার হয়। উদ্ধার হওয়া নোটগুলি প্রত্যেকটি নতুন দুই হাজার টাকার জালনোট। এদিন উদ্ধার হওয়া জালনোট গুলি বিএসএফ জাওয়ানেরা কালিয়াচক থানার পুলিশের হাতে তুলে দেয়। তবে এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি।
মালদা