মালদা

সস্ত্রীক রাস্তা পারাপারের সময় পথ দুর্ঘটনায় মৃত্যু হল মালদা জেলা হাসপাতালের অবসর প্রাপ্ত কর্মীর

গাজোলে পথ দুর্ঘটনায় মৃত্যু হল স্বামীর, অল্পের জন্য প্রানে বাঁচলেন স্ত্রী। ঘটনাটি ঘটেছে গাজোলের ঘাকশোল গাজোল-মালদা ৩৪ নাম্বার জাতীয় সড়কে। জানা যায়, মৃত ব্যক্তির নাম সন্তোষ কুমার দাস(৬৭)। বাড়ি মালদা শহরের গয়েশপুর বিদ্যাসাগর পল্লি ২১নাম্বার ওয়ার্ডে। তিনি মালদা জেলা হাসপাতালের অবসর প্রাপ্ত কর্মী। 

        জানা যায়, সন্তোষ কুমার দাস সস্ত্রীক গাজোলের ঘাকশোলে বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ আত্মীয়র বাড়ি যায়। সেখানে তার ধানের জমি রয়েছে ছয় বিঘা। সেই ধানের জমির কাজের জন্য তিনি এদিন গাজোলে যান। ঘাকশোলে গাড়ি থেকে নামার পর স্বামী স্ত্রী দুই জনেই রাস্তা পার হচ্ছিলেন। সেই সময় একটি বুলেরো গাড়ি তাদেরকে সজোরে ধাক্কা মেরে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় সন্তোষ কুমার দাস এর। স্থানীয়রা তাদের উদ্ধার করে গাজোল গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক স্বামীকে মৃত বলে ঘোষণা করে। স্ত্রীকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। ঘটনাস্থলে পুলিশ গিয়ে মৃতদেহ ময়না তদন্তের জন্য মালদা মেদিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়। ঘটনায় শোকের ছায়া মৃতের পরিবারে। 
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/Xl__XNhss9c