হাতে আর সময় নেই কারণ আদালতের নির্দেশ অনুসারে আগামী ১৪ মে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন হতে চলেছে রাজ্য জুড়ে। সেই কারণে শেষ সময়ে প্রখর রোদ্রুকে উপেক্ষা করে নিজেদের দলীয় কর্মীদের সাথে নিয়ে গ্রামগঞ্জে জোর কদমে প্রচার চালছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের আটিয়া গ্রামে পঞ্চায়েত সমিতির প্রার্থী দীপা সরকার তার নেতৃত্বাধীনে দলীয় কর্মীদের সাথে নিয়ে এদিন রাজ্যের মুখ্যমন্ত্রীর জনমূখী প্রকল্প গুলি গানের মাধ্যে ট্যাব্লো সহ কারে প্রচার চালান।
এবিষয়ে কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির প্রার্থী দীপা সরকার জানান, প্রচারে বেড়িয়ে সাধারণ মানুষের পানীয় জল, বিদ্যুৎ এর সমস্যার সমাধান সম্পর্কে কথা বলেছেন। গ্রামের প্রচারের গিয়ে যেভাবে সারা পাচ্ছেন সেদিক থেকে তিনি ১০০ শতাংশ নিশ্চিত যে এবারের পঞ্চায়েত নির্বাচনে তারা জয়যুক্ত হবেন বলে আশাবাদী তিনি। এখানে বিরোধী বলে কিছুই নেই। কারণ গ্রামের মানুষ ভালো করে জানেন গ্রামের উন্নয়ন করতে হলে এক মাত্র তৃনমূল ছাড়া কিছুই নেই বলে জানান তিনি।