মালদা

থানায় অভিযোগ জানিয়ে বাড়ি ফেরার পথে লড়ির ধাক্কায় মৃত্যু ১, গুরুত্বর আহত ২

বোনকে নিয়ে তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে মারধোরের অভিযোগ দায়ের করে বাড়ি ফেরার পথে লরির ধাক্কায় মৃত্যু হল দিদির। আহত দুই। ঘটনাটি ঘটেছে,বৃহস্পতিবার রাতে হরিশচন্দ্রপুর থানার তুলশীহাট্টা এলাকায় ৮১ নং জাতীয় সড়কে। পুলিশ সূত্রে খবর, মৃত মহিলার নাম রাহেনা বিবি(৩৫) বাড়ি হরিশচন্দ্রপুর থানার বৈজনাথপুর গ্রামে। আহত বোন শিউলি বিবি ও এক্রামুল সেখ চিকিৎসাধীন মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। 

        পরিবার সূত্রে জানাযায়,গত কয়েকদিন ধরে বোন শিউলি বিবির উপর অত্যাচার করছিল তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকেরা। বৃহস্পতিবার সন্ধ্যায় বোন শিউলি ও এক খুড়তুতো জামাই এক্রামুলকে নিয়ে মোটরবাইকে চেপে হরিশচন্দ্রপুর থানায় যায় রাহেনা বিবি। সেখানে বোনের স্বামী সহ চার জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। এরপর মোটরবাইকে করে বাড়ি ফেরার পথে পেছন থেকে একটি লরি তাদেরকে ধাক্কা মেরে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় তিনজনকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় গ্রামবাসীরা। তাদের আঘাত গুরুত্বর থাকায় সেখান থেকে তাদের স্থানান্তর করা হয় মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। হাসপাতালে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় রাহেনা বিবির। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় মর্গে। ঘটনার তদন্তে পুলিশ।