মালদা

কালিয়াচকের চাঁদপুর রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ডাকাতির ঘটনায় একজনকে গ্রেফতার করল কালিয়াচক থানার পুলিশ

মালদহের কালিয়াচকে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ডাকাতির ঘটনায় এক অভিযুক্তকে গ্রেপ্তার করল কালিয়াচক থানার পুলিশ। বুধবার ধৃতকে মালদা জেলা আদালতে তোলা হয়।

        উল্লেখ্য, গত ডিসেম্বর মাসে এলাহাবাদ ব্যাঙ্কের কালিয়াচক চাঁদপুর শাখায় ডাকাতির চেষ্টা করে দুষ্কৃতীরা। দুষ্কৃতীরা ব্যাঙ্কের জানালার গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে কিছু গুরুত্তপূর্ণ নথিপত্র নষ্ট করে। যদিও কিছু নিয়ে যেতে পারেনি তারা। লিখিত অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করে কালিয়াচক থানার পুলিশ। সেই মতো মঙ্গলবার রাতে গোপন সুত্রে খবর পেয়ে পুরাতন বাবুরহাট এলাকায় হানা দিয়ে আমির শেখ নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ। 
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/kV3iMY8b_gA