উত্তরদিনাজপুর

সাধারন মানুষকে সারমেয় সম্পর্কে বার্তা দিতে ডগ শো রায়গঞ্জে

কুকুর ক্ষতিকারক নয়, তাদের উপর অত্যাচার করবেন না, সাধারন মানুষকে সারমেয় সম্পর্কে এই বার্তা দিতেই উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরে " ডগ শো " এর আয়োজন করল " কে নাইন রায়গঞ্জ " নামে একটি সংস্থা। রায়গঞ্জ শহরের মার্চেন্ট ক্লাব ময়দানে আয়োজিত ডগ শো কে ঘিরে ব্যাপক উন্মাদনা দেখা গিয়েছে। সুদুর কলকাতা ছাড়াও মালদা, মুর্শিদাবাদ,  বালুরঘাট, শিলিগুড়ি এবং রায়গঞ্জের পনেরোটি প্রজাতির শতাধিক কুকুর ডগ শো এর রিংএ অংশগ্রহন করে। এদেরমধ্যে উল্লেখ্যোগ্য গ্রেড ডেন, বুল ম্যাস্টিভ, ডোবারম্যান, স্পিচ, পাগ, শেন বার্নার, লাসা, ল্যাব্রাডর। ডগ শো এ এই বিদেশী সারমেয়দের দেখতে মার্চেন্টক্লাব মাঠে ভীর জমান পশুপ্রেমী মানুষেরা। ডগ শোএর উদ্যোক্তা, " কে নাইন রায়গঞ্জ " এর সম্পাদক অরিন্দম সরকার বলেন, " সাধারন মানুষের মধ্যে কুকুর সম্পর্কে সচেতন করার উদ্দেশ্যেই রায়গঞ্জে প্রথম ডগ শো এর আয়োজন করেছি আমরা "।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/AryBH5VrHmE