মালদা

গরুতে জমির ফসল খাওয়াকে কেন্দ্র করে বচসার জেরে প্রকাশ্যে গুলি ও কুপিয়ে খুন এক ব্যাক্তি

গরুতে জমির ফসল খাওয়াকে কেন্দ্র করে বচসার জেরে প্রকাশ্যে গুলি ও কুপিয়ে খুন এক ব্যাক্তি। আহত তিন। ঘটনায় অভিযুক্ত জেঠা চৌধুরী ওরফে মুকুলেশ চৌধুরী পলাতক। 

        মৃত ব্যাক্তির নাম চন্দন চৌধুরী। জানা গিয়েছে, বিহার থেকে সুপারী কিলার নিয়ে এসে খুন। আজ ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার থানার অমৃতির বিন্দু পাড়া এলাকার ঘটনা। বাড়িতে ঢুকে গুলি করে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয় চন্দন চৌধুরীকে। সাথে আরও তিনজনকে কোপানো হয়। তারা মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। এলাকায় রয়েছে উত্তেজনা। ঘটনাস্থলে ইংরেজবাজার থানার পুলিশ।