একটা জায়গার গুরুত্ব তখনই বেড়ে যায় যখন সেই জায়গার উন্নয়ন হয়। আর উন্নয়ন যাদের দিয়ে হয় সেই সব পর্দার আড়ালে মানুষরা সব সময় পর্দার পিছনেই থাকে। হার ভাঙা খাটনি দিয়ে সেই সমস্ত মানুষরা কখনো করে রাস্তা ঘাট, কখনো বা নিকাসি ব্যবস্থা, কখনো বা আবার শহর কে সব সময় পরিস্কার পরিচ্ছন্ন রাখতে ব্যস্ত থাকে। বিনিময়ে কিছু করে পারিশ্রমিক পান তারা। অভাবের সংসারে নুন আনতে পান্তা ফুরায় যাদের, তাদের আনন্দ বলতে কিছুই থাকে না। বারো মাসে তেরো পার্বণ হলেও এক পার্বণেও তারা হয়তো আনন্দ করতে পারে না। তার একটি মাত্র কারন সেটা হল অর্থ। সারাদিন হার ভাঙা পরিশ্রম করে যেটুকু মজুরি পান সেটা তাদের সংসারে চালাতেই শেষ হয়ে যায়। অন্যদের মতো তারা আনন্দ করতে পারে না। এবার সেই সমস্ত মানুষদের কথা চিন্তা করে মকর সংক্রান্তিতে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পৌরসভার পুর প্রধান কার্তিক চন্দ্র পাল এক অভিনব পিকনিকের আয়োজন করল পুরসভা চত্বর, সেই সব মানুষদের নিয়ে। সেখানে সেই সব পর্দার আড়ালে শ্রমিকদের দেখা যায় বাধভাঙা আনন্দের মাধ্যমে সেই পিকনিকে অংশগ্রহন করতে। কনকনে হাড় কাঁপানো ঠাণ্ডা কে উপেক্ষা করে এদিন সকাল থেকে তাদের দেখা যায় একটু সেজেগুজে এসে অন্য মেজাজে পিকনিকের কাজ করতে। শীতের আমেজে অন্যান্য পিকনিকের মতো তারা ও কোন অংশে কারোর চেয়ে উপভোগ করতে কম জানেন না তা তারা আজকের পিকনিক এ অংশগ্রহণ করে বুঝিয়ে দিয়েছেন।
উন্নয়নের পর্দার আড়ালের সেই সমস্ত মানুষরা জানান, কালিয়াগঞ্জ পৌরসভার বয়স দেখতে দেখতে ত্রিশ বছর হয়ে গেল কিন্তু কোন
পৌরপতি কে দেখা যায় নি তাদের কে কাজের মাঝেও আনন্দ দিতে যা এদিন বর্তমান পৌরপতি কার্তিক পাল করে দেখিয়ে দিয়ে এক মহান মানবিকতার পরিচয় দিয়েছেন। এমনিতেও এদিন দিন ছিল ছুটির দিন মকর সংক্রান্তি উপলক্ষে।
সবাই যখন বাড়িতে পিঠা পুলি খাবে তারা সেই আনন্দ থেকে বঞ্চিত হবে সেই প্রয়োজনের কথা মাথায় রেখে এই দিনটি বেছে
নিয়েছে পিকনিকের সাথে সাথে একটু পিঠে মুখ করার জন্য। পর্দার আড়ালে মানুষদের জন্য বলে জানালেন কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি কার্তিক পাল। তিনি বলেন আনন্দ সব সময় তিনি সকলের মধ্যে ভাগ করে নিতে চান। তিনি আরও বলেন পর্দার আড়ালের মানুষরা সব সময় বাদ থেকে যায় আর পাঁচ জনের থেকে তাই মানুষ হিসাবে সেই ভেদাভেদ না রেখে এদিন এই পিকনিকের আয়োজন করেন পৌরসভা চত্বরে।
এদিকে কালিয়াগঞ্জ পৌরসভার উদ্যোগে আয়োজিত এই অভিনব পিকনিকে পৌরপতি কার্তিক পালকে দেখা যায় বালতি হাতে করে
সবাইকে খাবার পরিবেশন করতে। এদিন তিনি এক নতুন নজির গড়েন তিনি।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/to5OGxAbKO4