মালদা জেলার গাজোল ব্লকে পঞ্চায়েত নির্বাচনের অঞ্চল ভিত্তিক ফলাফলগুলি দেখে নেওয়া যাক। গাজোলের আলাল অঞ্চলে মোট আসন রয়েছে ২১ টি। যার মধ্যে তৃণমূল পেয়েছে ১১ টি, বিজেপি ৯ টি, সিপিআইএম একটি আসনে জয়ী হয়েছে। গাজোলের করকচ অঞ্চলের মোট ১৫ টি আসনের মধ্যে তৃণমূল পেয়েছে ১২ টি, বিজেপি, সিপিএম ও কংগ্রেস ১ টি করে আসন পেয়েছে। ব্লকের দেওতলা অঞ্চলের মোট আসন সংখ্যা ১৩ টি যার মধ্যে তৃণমূল পেয়েছে ৯ টি, বিজেপি ৩ টি ও ১ টি আসনে কংগ্রেস জয়ী হয়েছে। গাজোলের বাবুপুর গ্রাম পঞ্চায়েতের ৯ টি আসনের মধ্যে তৃণমূল ৯ টি আসনে জয়ী হয়েছে। গাজোলের চক নগর গ্রাম পঞ্চায়েতের ১৩ টি আসনের মধ্যে তৃণমূল পেয়েছে ৩ টি আসন, বিজেপি পেয়েছে ৬ টি আসন ও কংগ্রেস ১ টি, আই.এন.ডি ১ টি ও সমাজবাদী পার্টি একটি আসনে জয়ী হয়েছে। গাজোলের শালাইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের ১৯ টি আসনের মধ্যে তৃণমূল পেয়েছে ১৬ টি, বিজেপি ২ টি, ও ১ টি পেয়েছে জে.ডি.পি। অপরদিকে সাহাজাদ পুর গ্রাম পঞ্চায়েতের ১৪ টি আস্নেই জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস।
মালদা