হাতে আর কয়েকটা দিন বাকি এরপরেই আপামর বাঙালী মেতে উঠবেন রঙের উৎসবে। তার আগেই শহরের বিভিন্ন এলাকায় চলচ্ছে পুলিশের টহলদারি। শনিবার মালদা টাউন স্টেশন সংলগ্ন দোকান থেকে লক্ষাধিক টাকার বেআইনি মদ সহ কয়েকজনকে গ্রেফতার করল ইংরেজবাজার থানার পুলিশ। আপামর জন সাধারণ যেন সুস্ট ভাবে রঙের উৎসবে মেতে ওঠেন তার জন্য শুরু হয়েছে প্রস্তুতি। ত্রুটি রাখছেন না প্রশাসনের কর্তাব্যক্তিরা। পুলিশ সুত্রে খবর, জেলার বিভিন্ন এলাকায় পুলিশি অভিযান চালানো হবে। যেন দোল পূর্ণিমাতে মদের জন্য যে সমস্ত দুর্ঘটনা ঘটে তা থেকে মানুষকে দূরে রাখা যায় এবং দুর্ঘটনা এড়ানো যায়।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/1IitKwS2DGU