মালদা

রেলের তরফে উচ্ছেদের নোটিশ আসার পূর্বেই পুনর্বাসনের দাবী বাসিন্দাদের

শুরু হয়েছে পুরাতন মালদার কোর্ট স্টেশনের সম্প্রসারনের কাজ। যার ফলে ধীরে ধীরে শুরু হয়ে গিয়েছে রেলের নিজস্ব জমি অধিগ্রহনের কাজ। যার ফলে আসে-পাশে রেলের জমি দখল করে থাকা বাসিন্দাদের মনে ইতি মধ্যেই শুরু হয়ে গিয়েছে উচ্ছেদের ভয়। যার কারণে কোথায় যাবে আর কোথায় থাকবে ভেবে কুল পাচ্ছেন না বসবাসকারী বাসিন্দারা। কারণ তাদের কাছে জমি কিনে বাড়ি দেওয়ার সামর্থ নেই। তাই তাদের একটায় দাবী রাজ্য বা কেন্দ্র সরকার তাদের থাকার ব্যবস্থা করে দিক। 

        এবিষয়ে এলাকার পঞ্চায়েত মেম্বার জানান, বাসিন্দাদের এই বিপদে তারা তাদের পাশে আছেন। এই উচ্ছেদ রুখতে তারা যা করনীয় তা করবেন বলে বলে জানান। 

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/KZ6VZRpplHI