মালদা

ই, ভি, এম নয়, ব্যালট পেপার দ্বারা নির্বাচন করা হক, দাবি ভারত মুক্তি মোর্চার

ই, ভি, এমে নয়, ব্যালট পেপার দ্বারা নির্বাচন করা হক এই দাবি নিয়ে আজ ভারত মুক্তি মোর্চার পক্ষ থকে পুরাতন মালদায় একটি র‍্যালি বের হয়। এদিন এই র‍্যালিটি  পুরাতন মালদা মঙ্গলবাড়ি বুলবুলি মোড় হয়ে ইংরেজ বাজার শহর পরিক্রমা করে। বিভিন্ন রাজনৈতিক দলের প্রভাব শালী কর্তা ব্যাক্তিরা অনেক সময় প্রযুক্তি বিদ্যার প্রভাব খাটিয়ে মেশিন নিয়ে কারসাজি করেন। তারই বিরুদ্ধে আজ ভারতবশ্রে ৩১ টি রাজ্যের ৫৫০ টি জেলায় ভারত মুক্তি মোর্চার উদ্যোগে এবং বহু সংগঠনকে সঙ্গে নিয়ে এদিন একটি ধিক্কার মিছিল বের করা হয়। তাদের দাবি আগামী নির্বাচনে ই, ভি, এম মেশিনের পরিবর্তে ব্যালট পেপারের দ্বারা নির্বাচন করা হক। এই দিন এই র‍্যালিতে কয়েকশো মানুষ অংশ গ্রহণ করেন।