উত্তরদিনাজপুর

ছটপুজার রীতি পালন করতে গিয়ে টাঙ্গন নদীতে তলিয়ে যাওয়া ছাত্রীর মৃতদেহ উদ্ধার ২৪ ঘন্টা পর

ছট পুজার রীতি পালনে গিয়ে মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের রাধিকাপুর গ্রাম পঞ্চায়েতের অধিন রাধিকাপুরের টাঙ্গন নদীতে তলিয়ে যাওয়া কলেজ ছাত্রীর নিথর দেহ ২৪ ঘন্টা পর বুধবার সকালে ১০ টা নাগাদ নদীতে ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। ছাত্রীর নিথর দেহ যেখানে স্নান করতে নেমেছিল সেখান থেকে প্রায় ১০০ মিটার দূরে অপর একটি ঘাটে পাওয়া যায়। ওই ছাত্রীর নাম জ্যোতি। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালে পাঠায়। এই ঘটনার জেরে মৃত ছাত্রীর পরিবারে শোকেরা ছায়া নেমে আসে।                  

জানাজায়, ছট পূজা রীতি পালনে জন্য পরিবারের সাথে টাঙ্গন নদীতে স্নানে যায় দুই প্রথম বর্ষের ছাত্রী জ্যোতী সাহা (১৮) ও পূনম চৌহান (১৮)। দুজনে নদীর জলে তলীয়ে যায় মঙ্গলবার। স্থানীয় মানুষেরা পুনম চৌহান নামের এক ছাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠালেও মঙ্গলবার খোঁজ মেলেনি জ্যোতি সাহার। প্রশাসনের পক্ষ থেকে ডুবুরি নামিয়ে মঙ্গলবার জ্যোতীকে খুঁজে পাওয়া যায়নি। জানাগেছে এই ছাত্রীদের বাড়ি কালিয়াগঞ্জ পুর এলাকার ৩ নাম্বার ওয়ার্ডের মিস্ত্রি পাড়ায়।