মালদা

রেল থেকে সড়ক অবরোধ করে পুরাতন মালদায় ঝাড়খণ্ড দিশম পার্টির বিক্ষোভ

বিভিন্ন দাবী দাওয়া নিয়ে পুরাতন মালদার আদিনা স্টেশন অবরোধ করে বিক্ষোভ দেখাল ঝাড়খণ্ড দিশম পার্টির কর্মীরা। দাবী গুলির মধ্যে সারনা ধর্মকে স্বীকৃতি দেওয়া, অলচিকি ভাষাকে মান্যতা দেওয়া সহ মোট ১০ দফা দাবী ছিল অন্যতম। আর এই দাবীগুলি নিয়েই সোমবার সকাল থেকে ১২ ঘণ্টার ধর্মঘটের ডাক দেয় ঝাড়খণ্ড দিসম পার্টি। এদিন জিডিপি-র কর্মী ও সমর্থকরা আদিনা স্টেশনে রেল রোকো আন্দোলনে নামে। এই আন্দোলনে নেতৃত্ব দেন জিডিপির রাজ্য সহ-সেক্রেটারী মোহন হাসদা। পাশাপাশি আট মাইল এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় এই সংগঠন। যার ফলে যান চলাচল ব্যাহত হয়। যার ফলে সকাল থেকে ৩৪ নং জাতীয় সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। 

এবিষয়ে জিডিপির রাজ্য সহ-সেক্রেটারী মোহন হাসদা জানান, সকাল ৬ টা থেকে সন্ধ্যে ৬ টা পর্যন্ত তারা বনধ করবেন। যতক্ষণ কেন্দ্র ও রাজ্য সরকার তাদের দাবী মেনে না নেয়, ততক্ষণ পর্যন্ত তারা বনধ চালিয়ে যাবেন। জন সাধারণের, আদিবাসী সম্প্রদায়ের, পিছিয়ে পরা মানুষদের অগ্রাধিকার দেওয়া সহ ১০ দফার দাবী তুলে এদিনের এই বনধ বলে তিনি জানান।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে

https://www.youtube.com/embed/85KzgqR-t9M