আগামী ১২ই ফেব্রুয়ারির জেলা তৃণমূল কংগ্রেস কর্মী স্মমেলনের জোর কদমে প্রস্তুতি চলছে। কালিয়াচক ১ নং ব্লকে তৃণমূল কংগ্রেসের দলীয় সংগঠনের উদ্যোগে একটি প্রস্তুতি সভার আয়োজন হয়। জানা যায়, এই সভার মূল উদ্দেশ্য তৃণমূল কর্মীদের নিজেস্ব দণ্ড-বিবাদ মিটিয়ে ১২ই ফেব্রুয়ারির জেলা তৃণমূল কংগ্রেস কর্মী স্মমেলনে যোগদান করা এবং পঞ্চায়েত নির্বাচনে নিজেদের আসন ধরে রাখাতে প্রচার চালানো। জনগণের পাশে দাঁড়ানো, এর পাশাপাশি বিরোধী পক্ষের বিরোধ করা। এই প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের নেতা আবু নাসের খানচৌধুরী, সহ-সভাপতি তন্দ্রা খানচৌধুরী, কার্যকারী সভাপতি সামিম মিয়া, দলীয় নেতা হাজিকেতা বুদ্দিন সহ অন্যান্য নেতা এবং দলীয় কর্মীবৃন্দ। ১৪ টি গ্রাম থেকে প্রায় ১০০০ জন তৃণমূল কংগ্রেস কর্মী উপস্থিত ছিল এই প্রস্তুতি সভায়।
তৃণমূল কংগ্রেসের নেতা আবু নাসের খানচৌধুরী জানান, তৃণমূল কংগ্রেসের সমস্ত ছোট-বড় দলীয় কর্মীদের নিজেস্ব দণ্ড-বিবাদ ভুলে একত্রিত হতে হবে। সমস্ত কর্মীদের ঐক্য বদ্ধ ভাবে প্রচার চালাতে হবে।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/5K0XjmIc0bQ
মালদা