মর্মান্তিক পথ দুর্ঘটনা মৃত হল এক বাইক চালকের। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে 31 নং জাতীয় সড়কে। জানাজায় এদিন দুপুরে বাইক-লরির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় এক বিএসএফের। ইসলামপুরের কলেজ মোড় সংলগ্ন এলাকায়। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এবং প্রায় আধ ঘন্টা জাতীয় সড়কে যান চলাচল ব্যহত হয়।
জানা গেছে, মৃতের নাম মহেশ কুমার (৩৬)। হরিয়ানার নজবগড়ের বাসিন্দা ছিলেন। তিনি গোয়ালগছ বিএসএফ ক্যাম্পে ড্রাইভার
পদে কর্মরত ছিলেন। আজ তিনি গোয়ালগছ থেকে কিষানগঞ্জ সেক্টরের দিকে যাচ্ছিলেন। তখনই উল্টোদিক থেকে বাইকের সামনে এসে পড়ে একটি লরি। বাইক–লরির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে ময়না তদন্তে পাঠায়। ঘটনার খবর পেয়ে ছুটে আসে বি এস এফের আধিকারিরা। ঘটনার তদন্তে পুলিশ।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/OVX_6ccdALc