মালদা

জমি নিয়ে বিবাদের জেরে ইট, লাঠি এবং দাঁতের কামরে জখম ৩

অর্ধেক শতক জমি বিবাদকে কেন্দ্র করে জমি মাফিয়ার হাতে আক্রান্ত প্রতিবেশী। দুই পক্ষের জখম তিন। ঘটনাটি ঘটেছে, রবিবার সন্ধ্যায় পুখুরিয়া থানার আড়াইডাঙ্গা এলাকায়। আহতরা চিকিৎসাধীন মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। দুই পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয় পুখুরিয়া থানায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ সূত্রে জানাযায়, আহতদের নাম বাচ্চু প্রামাণিক(৩০), গৌড় সাহা(২৮) এবং অশোক সাহা(৩৫)। আহতদের বাড়ি আড়াইডাঙ্গা এলাকায়। 

    বাচ্চু প্রামাণিকের অভিযোগ,গত দেড় বছর আগে তার কাকা গৌড় প্রামাণিক ২৫ হাজার টাকা সুদে নেয় জমি মাফিয়া গৌড় সাহার কাছ থেকে। এর পরিবর্তে অর্ধেক শতক জমি লিখে দেওয়া হয় তাকে। শর্ত ছিল টাকা ফেরৎ দিলে সেই জমি ফেরৎ দেওয়া হবে। কিন্তু তা না দেওয়ায় এই নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে শুরু হয় বচসা পরে বেধে যায় সংঘর্ষ।
সেই সময় ইট, লাঠি এবং দাঁতের কামরে জখম হয় তিনজন। তাদের প্রথমে ভর্তি করা হয় আড়াইডাঙ্গা গ্রামীণ হাসপাতালে। পরে তাদের স্থানান্তর করা হয় মালদা  মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। বর্তমানে তারা সেখানেই চিকিৎসাধীন রয়েছে। 

    অন্যদিকে গৌড় সাহার অভিযোগ,গত দেড় বছর আগে গৌড় প্রামাণিকের কাছ থেকে এক লক্ষ টাকা দিয়ে অর্ধেক শতক জমি কিনেন তিনি। তারা জোর করে জমি দখল করার চেষ্টা করছিল বাধা দিতে গেলে সংঘর্ষ বাধে। তিনি এবং তার দাদাও গুরুতর জখম হন। ঘটনার তদন্তে পুখুরিয়া থানার পুলিশ।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/8vTWZPtzwOU