মালদা জেলা বামপন্থী কৃষক সংগঠন সমূহ ও ক্ষেত মজুর ইউনিয়ানের ডাকে সোমবার একটি অবস্থান ও বিক্ষোভ সমাবেশ করা হয় চাঁচলে। ২১ টি দাবি নিয়ে SDO কে একটি সাড়কলিপি দেওয়া হয়। তাদের দাবি গুলি ছিল ফসলের লাভজনক দাম, সরকারি মুলে পাট ক্রয় করতে হবে এই সমস্ত বেশ কিছু দাবি নিয়ে এদিন তারা এই মিছিলে সামিল হন। কয়েকশো কর্মী নিয়ে এদিন তারা মিছিলটি করেন।এবং পরে চাঁচল ট্রাফিক মোড়ে একত্রিত হয়ে তারা প্রধান মন্ত্রী ও মুখ্যমন্ত্রীর কুশ পুতুল দাহ করেন। তারা জানান তাদের দাবি মানা না হলে তাদের এই আন্দোলন চলবেই এবং আগামী দিনে তা আরও বৃহত্তর আন্দোলনে পরিণত হবে।
মালদা