মন্দিরে পূজো দিয়ে ফেরার পথে মোটরবাইকের ধাক্কায় মৃত্যু হলো এক বৃদ্ধের। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের করনদিঘীতে ৩৪ নম্বর জাতীয় সড়কে। পুলিশ ঘাতক মোটরবাইকটি আটক করেছে।
জানা গেছে, বুধবার রাতে বাড়ির পাশে জাতীয় সড়কের ধারে এক মন্দিরে পূজো দিতে গিয়েছিলেন করনদিঘী এলাকার বাসিন্দা বিভূতী সিং নামে এক ব্যক্তি। পুজো দিয়ে বাড়ি ফেরার পথে প্রচন্ড গতিতে আসা একটি মোটরবাইক সব্জরে ধাক্কা মারে বিভূতীবাবুকে। তার পরিবারের লোকেরা তাকে উদ্ধার করে দ্রুত রায়গঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। মালদা নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় বিভূতী সিং এর। পুলিশ ঘাতক মোটরবাইকটি আটক করেছে। মোটরবাইকের চালক পলাতক।