রাজ্যের উন্নয়নকে আরো এগিয়ে নিয়ে যাবার জন্য পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের সকল পার্থীদের ভোট দিয়ে জয় যুক্ত করার আহ্বান জানিয়ে তৃণমূলের প্রকাশ্য জনসভা হয়ে গেল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের ভাণ্ডার গ্রাম পঞ্চায়েতের অধিন পূর্ব ভান্ডার এলাকায়। এদিন তৃণমূল পার্থীদের সমর্থনে প্রকাশ্য সভায় এমন ভাবেই ভোট প্রার্থনা করলেন জেলা যুব নেতা অনির্বান চক্রবর্তী ( তুনতাই)। তৃণমূল গ্রাম পঞ্চায়েতের প্রার্থী নারায়ন চন্দ্র বর্মন, পঞ্চায়েত সমিতির প্রার্থী আলো রায় এবং জেলা পরিষদের প্রার্থী মামেনা আহমেদের সমর্থনে এদিন এই প্রকাশ্য সভার আয়োজন করা হয়েছিল।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/_mRXvaRPPF0