মালদা

মদ খাওয়ার প্রতিবাদ করায় প্রতিবাদীকে সালিশি সভায় মারধর

মদ খাওয়ার প্রতিবাদ করায় প্রতিবাদীকে সালিশি সভায় মারধর। ঘটনায় আহত এক ব্যক্তি। চিকিৎসাধীন মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে। ঘটনাটি ঘটেছে মালদার কালিয়াচক থানার অর্ন্তগত গোলাপগঞ্জ ফাঁড়ির সাহাবাজপুর এলাকায়। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

        জানা গিয়েছে আহতর নাম নগর দ্বীপ মন্ডল(৩২)। এলাকায় দিনের পর দিন মদের আসড় বসায় এলাকারই এক যুবক দীপক মণ্ডল। এদিন মদ্যপদের তান্ডবে অতিষ্ট হয়ে নগরদ্বীপ মণ্ডল এর প্রতিবাদ করেন। যার ফল স্বরূপ এলাকার যুবক দীপক মন্ডল ও তার দলবল চরাও হয়ে দীপককে মারধর করে বলে অভিযোগ। এই ঘটনার মিমাংসা করতে গ্রামের মোড়ল দিলীপ মন্ডল সালিশী ডেকে সমস্যার কথা জানায়। সেই মত বুধবার সন্ধ্যাবেলায় সালিশী বসে। সেখানে এই ঘটনা নিয়ে কথা উঠতেই দীপক মন্ডল ও তার দলবল নগরকে বেধরক মারধর শুরু করে। গ্রামবাসীদের তৎপরতায় আহতকে উদ্ধার করে স্থানীয় প্রাথমিক চিকিৎসাকেন্দ্রে নিয়ে যায়। তার অবস্থা খারাপ থাকায় মালদা মেডিক্যালে স্থানান্তর করে। আহতর পরিবারের পক্ষ থেকে দীপক মন্ডল সহ পাঁচজনের নামে কালিয়াচক থানার গোলাপগঞ্জ ফাঁড়িতে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তরা পলাতক। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/5hRbg0BtTnQ