ধান কেটে বাড়ি ফেরার পথে নদী গর্ভে একটি নৌকা তলিয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছাড়াল মালদার বৈষ্ণবনগর থানার লক্ষ্মীপুর এলাকায় ঘটনায় মৃত্যু হয়েছে ৪ জনের, এক জন নিখোঁজ।
জানা গেছে বৈষ্ণবনগর লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সীমূলতলা এলাকায় নদীর চড় থেকে ধান কেটে প্রায় ১০ জন একটি নৌকাতে করে বাড়ি ফিরছিল বুধবার সন্ধ্যা নাগাদ। সে সময় আচমকায় ঝড় বৃষ্টি শুরু হলে নদী গর্ভে তলিয়ে যায় নৌকাটি। তাদের মধ্যে কয়েক জনকে গ্রামবাসীরা উদ্ধার করে। বাকিরা নিখোঁজ ছিল এরপর আজ সকালে রুহুন সেখ (২০) তহিদুর সেখ (১২) নামে দুই ভাই ও আসরাফ সেখ (১২) এদের মৃতদেহ উদ্ধার করা হয় নদী থেকে, তবে নিখোঁজ মাসিদুর সেখের(২৫) এখনও পাওয়া যায়নি। এদের প্রত্যেকের বাড়ি লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের ব্যরেজ কলোনির জিরাত টোলা গ্রামে। উদ্ধার হওয়া মৃতদেহ গুলি প্রথমে বেদরাবাদ হাসপাতালে এবং পরে মালদা মেডিক্যালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়। বাকি নিখোঁজদের খোঁজের জন্য নদীতে বোর্ড ও ডুবুরীদের নামানো হয়েছে। গ্রামের মানুষরাও নৌকা ও ডিঙি দিয়ে নিখোঁজদের সন্ধানে সাহায্যো করছে।
মালদা