পেট্রোল ও ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাস্তা রোকো আন্দোলন। বৃহস্পতিবার ইংরেজবাজারের রথবাড়ীর ফ্লাই ওভার ব্রিজের নিচে এ.আই.টি.ইউ.সি এবং সি.আই.টি.ইউ-এর যৌথ উদ্যোগে এই আন্দোলন করা হয়। জানা যায়, এদিন দুপুর ১ টা থেকে এই রাস্তা রোকো আন্দোলন শুরু হয়। প্রায় ৩০ মিনিট ধরে চলে এই আন্দোলন। এদিন এ.আই.টি.ইউ.সি এবং সি.আই.টি.ইউ-এর কর্মীরা ক্ষোভ প্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র পুতুল তৈরি করে তাতে আগুন ধরিয়ে দিয়ে বিক্ষোভ দেখান। এই আন্দোলনের জেরে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পাশাপাশি ঘটনায় হয়রানির মধ্যে পরতে হয়েছে সাধারণ যাত্রীদেরও। ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এবিষয়ে সি.আই.টি.ইউ-এর সভাপতি প্রণব দাস জানান, গত কয়েক মাস ধরে কেন্দ্র সরকার তার প্রতিবাদে এই কর্মসূচী করা হয়েছে। তাদের দাবী, পেট্রোল ও ডিজেলের দাম কমে গেলে তাদের সুবিধা হবে। কিন্তু রাজ্য সরকার সেই মুল্য কমাচ্ছে না। অন্যদিকে, কেরলের সরকার পেট্রোল-ডিজেলের লিটার প্রতি ১ টাকা করে দাম কমিয়ে দিয়েছে। কিন্তু এ রাজ্যে লিটার প্রতি ১ পয়সা দাম কমিয়েছে, যাকে তিনি নিন্দনীয় ও হাস্যকর ব্যাপার বলেছেন। এদিন তারা মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর কুশ পুতুল দাহ করে বিক্ষোভ দেখান। পাশাপাশি জেলার বেশ কয়েকটি জায়গায় এই আন্দোলন করা হয়েছে বলে তিনি জানান।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/6z5fAY_yGpw