ভোট কর্মীদের যথাযথ নিরাপত্তা দেওয়া সহ বেশ কিছু দাবী তুলে বালুরঘাটে জেলা শাসক দপ্তরের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়ে গেল বুধবার। বাম শিক্ষক ও সরকারি কর্মচারি এবং ব্যাঙ্ক, বীমা ও কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সংগঠনগুলির যৌথ মঞ্চের পক্ষ থেকে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। এদিন দুপুরে দক্ষিণ দিনাজপুরের প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ দেখান তারা।
এবিষয়ে জয়েন্ট অ্যাকশন কমিটির আহ্বায়ক জয়ন্ত চন্দ জানান, পঞ্চায়েত ভোটে মনোনয়ন থেকে গনণা পর্যন্ত প্রসাশন উপযুক্ত ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হয়েছে। সেই সময় ভোট কর্মীদের নিরাপত্তা ছিল না। উপরন্তু হেনস্থা হতে হয়েছিল তাদের। এসবের প্রতিবাদে এবং অরাজক পরিবেশের জন্য যারা দায়ী তাদের চিহ্নিত করে আইনত শাস্তির দাবীতে জেলা শাসক শরদ কুমার দ্বিবেদীকে স্মারকলিপি তুলে দেওয়া হয়েছে।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/j0XpBTEsRoY