ঘরে ছাগল ঢোকার প্রতিবাদ করায় এক যুবকের হাত কেটে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠলো পাঁচ প্রতিবেশীর বিরুদ্ধে। আক্রান্ত যুবক ও তার কাকিমা চিকিৎসাধীন মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। ঘটনাটি ঘটেছে, রতুয়া থানার কাহালা গ্রাম পঞ্চায়েতের কালুটোলা গ্রামে। পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় থানায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আক্রান্তদের নাম, আনোয়ার হোসেন(৩৫) এবং জাহানারা বিবি(৩৭) বাড়ি কালুটোলা গ্রামে। অভিযুক্ত তুসলিম সাই, গাজি সাই, ফিরদৌস সাই সহ পাঁচজনের বিরুদ্ধে রতুয়া থানায় অভিযোগ দায়ের। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযোগ, তুসলিম সাইয়ের একটি ছাগল ঢুকে পরে আনোয়ারের ঘরে। এরপর সেই নিয়ে শুরু হয় বচসা। প্রথমে সেটি মিটেও যায়। রবিবার সকালে আবার ঘরে ছাগল ঢুকলে সেটিকে ধরে খোয়ারে দিয়ে আসে আনোয়ার। এই নিয়ে শুরু হয় বচসা এবং তার জেরে লোহার রড এবং ধারালো অস্ত্র নিয়ে অভিযুক্ত তুসলিম সাই, গাজি সাই, ফিরদৌস সাই সহ পাঁচজন চড়াও হয় আনোয়ারের উপর। তাকে বাঁচাতে গেলে জখম হন জাহানারা বিবিও। তাদের উদ্ধার করে প্রথমে রতুয়া গ্রামীণ হাসপাতালে ভরতি করে পরিজনেরা। সেখান থেকে তাদের রেফার করাহয় মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। বর্তমানে তারা সেখানেই চিকিৎসাধীন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযুক্তরা পলাতক।