মালদা

ঝাড়খণ্ড দিশম পার্টির দেশ জুড়ে বিক্ষোভ কর্মসূচীর জেরে সপ্তাহের প্রথম দিনই মুখ থুবরে পড়ল স্বাভাবিক জনজীবন

কেন্দ্রের সংশোধিত ভূমি অধিগ্রহণ আইন ২০১৭ অনুযায়ী জমি অধিগ্রহণ করতে আর প্রয়োজন হবেনা জমির মালিকের অনুমতি, বহুফসলি জমিও নিয়ে নেওয়া হবে। সরকারি নির্ধারিত দামই নিতে হবে জমির মালিকদের। আদালতেও হবেনা কোনও শুনানি। এরই প্রতিবাদে ঝাড়খণ্ড দিশম পার্টি ও আদিবাসী সেঙ্গেল অভিযান কমিটি সারা ভারত বনধের ডাক দিয়েছে আজ। 

রায়গঞ্জঃ  ঝাড়খণ্ড দিশম পার্টির দেশ জুড়ে বিক্ষোভ কর্মসূচীর জেরে সপ্তাহের প্রথম দিনই মুখ থুবরে পড়ল স্বাভাবিক জনজীবন। উত্তরবঙ্গের বিভিন্ন রেল স্টেশনে আটকে রয়েছে একাধিক ট্রেন। এদিকে ট্রেন অবরোধের পাশাপাশি জাতীয় সড়ক অবরুদ্ধ করে রাখায় বিপর্যস্ত যানচলাচলও।
 সকাল ৬টা থেকে ওল্ড মালদা ও গাজোল স্টেশনে আদিবাসীদের অবরোধের জেরে আটকে রয়েছে পদাতিক এক্সপ্রেস। মালদা স্টেশনে ব্রহ্মপুত্র মেল-সহ ৪টি ট্রেন আটকে রয়েছে।

        জানা গেছে, কেন্দ্রের সংশোধিত ভূমি অধিগ্রহণ আইন ২০১৭ অনুযায়ী জমি অধিগ্রহণ করতে আর প্রয়োজন হবেনা জমির মালিকের অনুমতি, বহুফসলি জমিও নিয়ে নেওয়া হবে। সরকারি নির্ধারিত দামই নিতে হবে জমির মালিকদের। আদালতেও হবেনা কোনও শুনানি। 
এরই প্রতিবাদে ঝাড়খণ্ড দিশম পার্টি ও আদিবাসী সেঙ্গেল অভিযান কমিটি সারা ভারত বনধের ডাক দিয়েছে আজ। 
এদিকে উত্তর দিনাজপুর জেলার করণদিঘিতেও জাতীয় সড়কের উপর চলছে আদিবাসীদের বিক্ষোভ ও পথ অবরোধ। ফলে বিপর্যস্ত যানচলাচলের কারণে চরম ভোগান্তীর শিকার সাধারণ যাত্রীরা। ডালখোলা ও ইসলামপুরে ঝাড়খণ্ড দিশম পার্টির অবরোধের জেরে আলুয়াবাড়ি, ডালখোলা ও কিশানগঞ্জ স্টেশনে আটকে রয়েছে সরাইঘাট এক্সপ্রেস, রাজধানী এক্সপ্রেস। কাটিহার- শিলিগুড়ি ডিওএমইউ সহ একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন। এদিকে রায়গঞ্জ- শিলিগুড়ি ও মালদাগামী সমস্ত বাস ট্রাক সহ সমস্ত যানবাহন বন্ধ করে দিয়েছে বন্ধ সমর্থকেরা। বন্ধ করে দেওয়া হয়েছে ৩৪ ও ৩১ নম্বর জাতীয় সড়ক।


পুরাতন মালদাঃ  জমি অধিগ্রহণ বিল ২০১৭ ও ধর্মান্তকরণ বিল ২০১৭ প্রত্যাহারের প্রতিবাদে ASA ও JDP-র ডাকে ২০১৮ সোমবার ৮ই জানুয়ারী ১২ ঘণ্টা ভারত বনধ এর ডাক দিয়েছে সংগঠনের কর্মী সমর্থকেরা। আজ ওল্ড মালদা ব্লক ASA ও JDP-র কমিটির পক্ষ থেকেও এই কর্মসূচী করা হয়। কর্মী সমর্থকেরা আজ পুরাতন মালদা আদিনা স্টেশনে রেল অবরোধ করে বিক্ষোভ দেখায়। তাদের দাবি গুলি হল, তাদের জাতিকে অন্য ধর্মে ধর্মান্তর করা হচ্ছে, জমি অধিগ্রহণ বিল পাস করা হয়েছে সেই সমস্ত বিষয়ে প্রতিবাদ জানাতে তারা ১২ ঘণ্টা ভারত বনধ-এর ডাক দেন। আজ ওল্ড মালদা ব্লকে ডাকা বনধ কর্মসূচীতে নেতৃত দেন কমিটির সভাপতি বিশ্বনাথ টুডু। এছাড়াও বনধ কর্মসূচীতে তির ধনুক ও বাজনা নিয়ে অংশ গ্রহণ করে শতাধিক কর্মী সমর্থকেরা।

        ASA ও JDP-র ডাকা বনধ-এর কারনে স্টেশনে আটকে পড়েছে দুরপাল্লার ট্রেন। ফলে দুর্ভোগে পরেছেন স্টেশনে আটকে পড়া
যাত্রীরা। যাত্রীরা জানান, ভোর থেকে তারা স্টেশনে আটকে পরেছেন। ধীরে ধীরে রেলে থাকা জল শেষ হচ্ছে খাবার শেষ হচ্ছে। যদি তাড়াতাড়ি ট্রেন ছাড়া না হয় তাহলে সমস্যায় পরতে হবে তাদের।  

গাজোলঃ  গাজোল আদিবাসী দিসম পার্টির ডাকা বনধে ভালো সারা পরে গাজোলেও। গাজোলের জাতীয় সড়কে যান চলাচল প্রায় স্তব্ধ হয়ে পরে অন্যান্য দিনের তুলনায়। গাজোলের আদিবাসী দিসম পার্টির কর্মী সমর্থকেরা গাজোলের বিভিন্ন জায়গায় রেল অবরোধ করে এবং দোকানপাট বন্ধ রাখে। পাশাপাশি আজ বামনগোলা ও গাজোলের একাধিক এলাকায় বনধের কারনে সমস্যায় পরেন জন সাধারন। 
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/tdnBf9dnhTg