আজ রাজনগরের বীরনগর-২ এ বিজেপির এক প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, জেলা সভাপতি সুব্রত কুণ্ডু, বৈষ্ণবনগর বিধান সভা কেন্দ্রের বিধায়ক সাধিন সরকার, শ্রীরুপা মিত্র সহ প্রায় চার থেকে পাঁচ হাজার বিজেপি কর্মী সমর্থকেরা। আজ এই সমাবেশে প্রায় ৫০০ জন সিপিএম, কংগ্রেস ও তৃনমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন। তাদের মধ্যে বেশ কয়েক জন তৃনমুলের মেম্বারও আজ বিজেপিতে যোগদান করে। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সহ অন্যান্যরা।
মালদা