উত্তরদিনাজপুর

তৃনমূল কংগ্রেস সদস্যের উপর হামলা, ঘটনায় অভিযুক্ত কংগ্রেস

কংগ্রেস কর্মীদের হাতে আক্রান্ত হল তৃনমূল কংগ্রেসের জেলা পরিষদের সদস্যের এক আত্মীয় গোলাম মুস্তাফা। ঘটনায় আহত গোলাম মুস্তাফা বর্তমানে চোপড়া ব্লকের দলুয়া স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার লক্ষ্মীপুর বাজারে। যদিও কংগ্রেসের বিরুদ্ধে ওঠে এই সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। 

আহত তৃনমূল কংগ্রেস কর্মী গোলাম মুস্তাফার অভিযোগ, শুক্রবার সকালে লক্ষ্মীপুর বাজারের একটি চায়ের দোকানে তিনি বসেছিলেন। সেই সময় পাচ থেকে ছয় জন কংগ্রেস সমর্থক এসে এলাকায় পুলিশ আনার অভিযোগ তুলে তাকে মারধর শুরু করে। সেই সময় পাশে থাকা একটি সাইকেল তুলে তার মাথায় আঘাত করা হয়। এরপর এলাকার মানুষ তাকে দলুয়া স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গিয়ে ভর্তি করেন। তবে কংগ্রেসের অভিযোগ, তৃনমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দলের ফলেই এই ঘটনা ঘটেছে, এতে দলের কোন যোগ নেই।

আহত তৃনমূল কংগ্রেস কর্মী গোলাম মুস্তাফার অভিযোগ, শুক্রবার সকালে লক্ষ্মীপুর বাজারের একটি চায়ের দোকানে তিনি বসেছিলেন। সেই সময় পাচ থেকে ছয় জন কংগ্রেস সমর্থক এসে মারধর শুরু করে।