উত্তরদিনাজপুর

২৭ টি আসনের মধ্যে ২৪ টি আসন দখল করে রায়গঞ্জ পুরসভায় একক ভাবে জয়ী তৃনমূল

একক ভাবে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ পুরসভা দখল করলো তৃনমূল কংগ্রেস। তৃনমূলের জয় নিশ্চিত আগেই ঘোষনা করেছিলেন জেলা সভাপতি বাকি ছিল সুধুমাত্র সময়ের অপেক্ষা। সেই সময়ের অপেক্ষার সমাপ্তি ঘটলো একক ভাবে উত্তর দিনাজপুর জেলার কংগ্রেসের দখলে থাকা রায়গঞ্জ পুরসভা এবারে তৃনমূলের দখলে আসলো। অবসান ঘটলো কংগ্রেসের রায়গঞ্জ পুরসভা থেকে । বুধবার নির্ধারিত সময় মতো সকাল ৮ টা থেকে রায়গঞ্জ পলিটেকনিক কলেজে ভোট গননা শুরু হয় কড়া পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে একে একে প্রটিটি ওয়ার্ডের ফলাফল ঘোষণা করলে ২৭টি আসনের মধ্যে বেশীর ভাগই পেয়েছে তৃনমূল মোট ২৪টি আসনে জয়ী হলেও হারতে হয় ৩টি আসন। যার মধ্যে যোটের হয়ে কংগ্রেস ২টি আসনে মধ্যে হল ৪ ও ১৪ নম্বর ওয়ার্ড এবং বিজেপি  ১ টি আসনে জয়ী হয় সেটি হল ৬ নম্বর ওয়ার্ড। ফল ঘোষনার সাথে বিজয় উল্লাসে মেতে উঠে তৃনমূল কর্মী সমর্থকেরা। নিজ নিজ ওয়ার্ডের তৃনমূল জয়ী প্রার্থীদের সাথে নিয়ে সবুজ রঙে একে অপরকে রাঙ্গিয়ে তোলে। জয়ী তৃনমূল প্রার্থীদের সুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন জেলা তৃনমূল সভাপতি অমল আচার্য সহ জেলা তৃনমূল নেতৃত্ব। এবারের নির্বাচনে বিগত দশ বছরে পুরপ্রধান মোহিত সেনগুপ্ত তার নিকটতম প্রতিদন্দী তৃনমূলের অভিজিৎ সাহার কাছে ৪২ ভোটে পরাজিত হন।জয়ী তৃনমূল প্রার্থীরা জানান উন্নয়নের স্বার্থে রায়গঞ্জ বাসি দুই হাত তুলে তাদের আর্শিবাদ করেছে। এদিকে তিনটি আসনে তৃনমূল পরাজিত হয়েছে তার মধ্যে দুই জন পরাজিত হবার কোন কারন ছিলনা তৃনমূলের অন্তদন্দের কারনে তাদের হারতে হয়েছে বলে মনে করছে তৃনমূল নেতৃত্ব।