সারা দেশের সাথে দক্ষিণ দিনাজপুর জেলাতেও ৩০ ও ৩১ শে মে দুই দিন ব্যাপী ব্যাঙ্ক ধর্মঘটে শামিল হয়েছেন ব্যাঙ্ক কর্মচারীরা। ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নের ডাকে দুই দিন ধরে চলা এই ব্যাঙ্ক ধর্মঘটের প্রথম দিনে বালুরঘাটে দু-একটি এটিএম খোলা থাকলেও এসবিআই সহ বেশিরভাগ ব্যাঙ্ক সহ সমস্ত এটিএম বন্ধ আছে বলে জানা গেছে। বেতন বৃদ্ধি সহ অনান্য দাবী দাওয়ার ভিত্তিতে ২ দিনের ব্যঙ্ক ধর্মঘট বলে জানিয়েছেন কর্মকর্তারা। ব্যাঙ্ক ও এটিএম বন্ধ থাকায় অসুবিধার সম্মুখীন হচ্ছেন সাধারন মানুষ।
এই বিষয়ে ধর্মঘটে শামিল এক ব্যাঙ্ক কর্মচারী জানান, তারা মূলত বেতন বৃদ্ধি সহ নানান দাবীতে দুই দিনের ব্যাঙ্ক ধর্মঘটে নেমেছেন।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/9s6HRVZf2pM