কালিয়াচক ৩ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শনিবার একটি কর্মী সভা অনুষ্ঠিত হয়। এর পাশাপাশি রক্তদান শিবির ও রোজার ইফতার পাটি হয়, এই দিন এই সভাটি অনুষ্ঠিত বৈষ্ণবনগর হাই স্কুলের মাঠে। এই সভায় উপস্থিত ছিলেন জেলা সভাপতি ডাঃ মোয়াজ্জেম হোসেন, সভাধিপতি সরলা মুর্মু INTTUC র সভাপতি মানব ব্যানার্জী।
এই কর্মীসভায় এদিন কংগ্রেস সি পি এম ও বিজেপি থেকে প্রায় ৫০০ জন তৃণমূল যোগদান করে। সভায় উপস্থিত ডাঃ মোয়াজ্জেম হোসেন জানান, কংগ্রেস থেকে সব থেকে বেশী মানুষ এদিন তৃনমূলে যোগদান করেন। কংগ্রেসের বড় বড় নেতা কর্মীরা যেমন ৮ বছর ধরে ব্লক সভাপতি থাকা জান্নাতুন সাহেব, সনিয়ার লিডার তাবারক হোসেন, বর্তমান প্রধান, প্রাক্তন প্রধান, গ্রাম পঞ্চায়েতের সদস্য বর্তমান পঞ্চায়েত সমিতির মেম্বার এছাড়াও সিপিএম ও বিজেপির বহু কর্মী ও কর্মী সমর্থক এদিন তৃনমূলে যোগদান করে। দল ত্যাগীদের হাতে দলীয় পতাকা তুলে দেন ডাঃ মোয়াজ্জেম হোসেন।
এরপর একটি স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজিত, যেখানে বহু রক্তদাতা রক্তদান করে। তারপর সন্ধ্যা নাগাদ রোজা ইফতার করা হয় বহু মানুষ একত্রিত হয়ে
মালদা