জাতীয় সড়কে বাস ও টেলারের সংর্ঘষে আহত হলেন ৫০ জন যাত্রী। যাদের মধ্যে গুরুতর আহত রয়েছেন ৫ জন। আহতদের উদ্ধার করে মালদা মেডিক্যালে নিয়ে আসা হয়। ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার যদুপুর কমলাবাড়ি এলাকায়। ঘটনাস্থলে রয়েছে ইংরেজবাজার থানার পুলিশ।
জানা গিয়েছে বাসটি আসানসোল থেকে শিলিগুড়ীর দিকে যাচ্ছিলো। পথে মালদার ৩৪ নম্বর জাতীয় সড়কের উল্টো দিক থেকে একটি টেলার নিয়ন্ত্রন হারিয়ে বাসটিকে ধাক্কা মারে বলে অভিযোগ। এরপর বাসটি জাতীয় সড়কের পাশে থাকা ইলেকট্রিক ট্রান্সফার্মায় ধাক্কা মারে। ঘটনায় বাসটি উল্টে যায়। তবে বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় প্রানে রক্ষা পান বাস যাত্রীরা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ইংরেজবাজার থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসে। এর জেরে জাতীয় সড়কে যানজটের সৃষ্টি হয়। আহতদের উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় যাদের মধ্যে ৫ জন গুরুতর বলে জানা গেছে।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/RDgOLKh7uzU