বন্যার কারনে এবছর ঘাটের অবস্থা প্রচণ্ড খারাপ থাকায়, পৌরসভার পক্ষ থেকে উদ্যোগ নিয়ে বেশ কয়েকদিন থেকে চলছে ঘাট সংস্কারের কাজ। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ছটপুজা। আজ সকালে জেলার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলার শুভদীপ সান্যাল, সম্পা সাহা বসাক ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার, শ্রীপ্রা রায় ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সহ অন্যান্যদের নিয়ে ইংরেজবাজারের বিধায়ক তথা চেয়ারম্যান নীহার রঞ্জন ঘোষ ঘাট পরিদর্শন করতে যান। সেখানে পৌঁছে তিনি দেখতে পান ঘাটের কাজ এখনো ঠিকঠাক ভাবে শেষ হয়নি কাজ চলছেই। তা দেখে তিনি ঘাটের যিনি কাজ করার দায়িত্ব নিয়েছেন সেই ঠিকাদারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।
বিধায়ক নীহার রঞ্জন ঘোষ জানান, যতটা সম্ভম তারা পৌরসভার পক্ষ থেকে চেষ্টা করছেন, যেন শান্তিপূর্ণ ভাবে এবং ভালো করে ছটপুজার ব্রতীরা ছট করতে পারে। তার জন্য তারা এখনো কাজ চালিয়ে যাচ্ছেন।
অপরদিকে বেশকিছু স্থানীয়দের অভিযোগ মোটা অঙ্কের টাকা নিয়েছে ঠিকাদার। তবু ছটপুজায় করা হয়নি ঘাটের কাজ। ক্ষোভ প্রকাশ ক্ষুধ জনতার