মালদা

রাজস্থানে মালদার কালিয়াচকের ঠিকাদার খুনের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে মালদায় মানব বদ্ধন পালন করলেন এক স্বেচ্ছাসেবী সংস্থা

রাজস্থানে কালিয়াচক থানার জালুয়াবাধাল গ্রাম পঞ্চায়েতের সৈয়দপুর গ্রামের শেখটোলার বাসিন্দা আফরাজুল খান কে নৃশংস ভাবে পিটিয়ে পুড়িয়ে খুন করা হয়। এরপর তাকে খুন করার ভিডিও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। হাজার কাকুতি মিনুতি করার পরেও রেহায় না দিয়ে আফরাজুল খান কে নৃশংস ভাবে খুন করা হয়।  আফরাজুল খান কে খুন করার ঘটনার পরিপ্রেক্ষিতে শুক্রবার মালদায় ‘মানব বদ্ধন’ পালন করলেন এক স্বেচ্ছাসেবী সংস্থা। আজ ইংরেজবাজার শহরের রাজপথ ফোয়াড়া মোড়ে মানব বদ্ধন পালন করে সম্প্রতির বার্তা দিলেন স্বেচ্ছাসেবী সংস্থার কর্তারা। 

    সংস্থার সদস্য আরফাত আলি জানান, রাজস্থানে কালিয়াচক থানার জালুয়াবাধাল গ্রাম পঞ্চায়েতের সৈয়দপুর গ্রামের শেখটোলার বাসিন্দা আফরাজুল খান কে যেভাবে পিটিয়ে পুড়িয়ে খুন করা হয়েছে তা অত্যন্ত নিন্দনীয় বিষয়। আফরাজুল খান এর বয়স ৫০ বছরের বেশি। বাড়িতে তার তিন মেয়ে। বড় মেয়ে জ্যোৎস্নারা বিবি ও মেজো মেয়ে রেজিনা খাতুনের বিয়ে হয়ে গেছে। ছোট মেয়ে হাবিবা খাতুন জালালপুর হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্রী। আফরাজুল গত কুড়ি বছর থেকে রাজস্থানের কাঁকড়লিতে ঠিকাদারের কাজ করত। তার সাথে এই এমন ঘটনা হওয়ায় পরিবারে নেমে আসে শোকের ছায়া। তাই আফরাজুল খান কে যারা নৃশংস ভাবে খুন করেছে সেই সমস্ত দোষীদের শাস্তির দাবিতে আজ তারা পথে নেমেছেন। যেন তাদের কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া হয়।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/hifKplVVI6w