মালদা

ডেঙ্গি রোগে মালদার জেলার প্রশাসনের ঔদাসীন্যের প্রতিবাদে SUCI(C)এর ডেপুটেশন।

এ বছর মালদা জেলায় ডেঙ্গি মহামারীর রূপ নিয়েছে। অথচ প্রশাসনিকভাবে কোন তৎপরতা ডেঙ্গি উপদ্রুত অঞ্চলে দেখা যাচ্ছে না। ডেঙ্গির জন্য পৃথক সেল না তৈরি করায় সরকারি হাসপাতাল ও মেডিক্যাল কলেজে রোগীর চাপ বেড়েই চলেছে। মানুষ বাধ্য হয়ে বেসরকারি হাসপাতালে রক্ত পরীক্ষার জন্য গিয়ে প্রচুর ব্যয়বহুল চিকিৎসার ফাঁদে পরছে। আবার প্লেটলেটের জন্য হয়রান হতে হচ্ছে। Suci(c) মালদা জেলা কমিটির পক্ষ থেকে গৌতম সরকারের নেতৃত্বে একদল প্রতিনিধি ডেঙ্গি প্রতিরোধে উপযুক্ত ব্যবস্থা, সারা বছর ধরে মশা মারার উপযুক্ত ব্যবস্থা নেওয়া, মৃতের পরিবারের উপযুক্ত ক্ষতিপূরণের দাবিসহ ১০ দফা দাবিতে জেলাশাসক ও ইংরেজবাজার পুরসভার পৌর প্রধানের কাছে ডেপুটেশন দেওয়া হয়। অতিরিক্ত জেলাশাসক জানান তারা সমস্ত দাবি অনুযায়ী কাজ করে ফেলেছেন। তিনি আরও জানান এখন ডেঙ্গি নিয়ন্ত্রণে কিন্তু বাস্তব পরিস্থিতি ঠিক উল্টো।